যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব


যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রথমবারের মতো একক সঙ্গীতানুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। অভিনয়ের পাশাপাশি নিজের সংগীতপ্রেমী সত্তাকেও এবার দর্শকদের সামনে তুলে ধরতে যাচ্ছেন তিনি। আগামী ৮ আগস্ট "Apurba Live Musical Night" শিরোনামের এই কনসার্ট অনুষ্ঠিত হবে নিউইয়র্কের Jamaica Performing Arts Center-এ। অনুষ্ঠানটির আয়োজন করছে Dreambox Entertainment

প্রায় দুই ঘণ্টাব্যাপী এই অনুষ্ঠানে দর্শকদের জন্য প্রিয় ১০টি গান পরিবেশন করবেন অপূর্ব। বিশেষ আকর্ষণ হিসেবে থাকবে তার অভিনীত একটি জনপ্রিয় নাটকের সেই গান, যেটি তিনি নিজেই কণ্ঠ দিয়েছিলেন। নিজের পছন্দের শিল্পীদের গান পরিবেশনের পাশাপাশি সেই নাটকের গানও গাওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্র থেকে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে অপূর্ব বলেন, অভিনয়ের পাশাপাশি গান সবসময়ই তার হৃদয়ের খুব কাছের একটি বিষয়। বন্ধুদের আড্ডা কিংবা ছোট পরিসরের বিভিন্ন অনুষ্ঠানে তিনি নিয়মিত গান গেয়েছেন। নিজের অভিনীত বেশ কয়েকটি নাটকেও কণ্ঠ দিয়েছেন তিনি। তাই এই আয়োজনকে তিনি নিজের জন্য বিশেষ এক অভিজ্ঞতা হিসেবে দেখছেন।

তিনি আরও বলেন, শিল্পীদের যথাযথ সম্মান দিয়ে এমন একটি অনুষ্ঠান আয়োজন করায় তিনি আয়োজকদের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতেও তারা আরও শিল্পীদের একই সম্মান ও আন্তরিকতার সঙ্গে উপস্থাপন করবেন বলে আশা প্রকাশ করেন অপূর্ব। বর্তমানে তিনি পুরোপুরি ব্যস্ত রয়েছেন কনসার্টের প্রস্তুতি ও মহড়া নিয়ে।

মাসের শুরু থেকেই অপূর্বের সম্ভাব্য কনসার্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চলছিল। অবশেষে সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কনসার্টের ঘোষণা দিয়ে সব জল্পনার অবসান ঘটান তিনি। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শিগগিরই টিকিট বিক্রি ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।

২০২১ সালে যুক্তরাষ্ট্রপ্রবাসী শাম্মা দেওয়ান তৃষাকে বিয়ের পর থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র—দুই দেশেই সময় ভাগ করে নিচ্ছেন অপূর্ব। পরিবার যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করলেও অভিনয় থেকে দূরে সরে যাননি তিনি। সম্প্রতি সালেহ সোবহান আনীম পরিচালিত ওয়েব সিরিজ "হেডলাইন"-এ সাংবাদিক জাহির চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। দীর্ঘ দুই বছর পর ওটিটিতে তার এই প্রত্যাবর্তনও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

#ZiaulFaruqApurba #ApurbaLive #NewYorkConcert #BangladeshiEntertainment

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]