বাংলা গানের জনপ্রিয় শিল্পী, সুরকার ও গীতিকার বাপ্পা মজুমদারকে সম্মান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ সংগীতসন্ধ্যা
বাংলা গানের জনপ্রিয় শিল্পী, সুরকার ও গীতিকার বাপ্পা মজুমদারকে সম্মান জানিয়ে রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি বিশেষ সংগীতসন্ধ্যা। “Celebrating Bappa Mazumder” শিরোনামের এই আয়োজন আগামীকাল (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় বনানীর যাত্রাবিরতি-তে অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটির বিশেষত্ব হলো—নতুন প্রজন্মের একদল শিল্পী বাপ্পা মজুমদারের উপস্থিতিতেই তার জনপ্রিয় গানগুলো পরিবেশন করবেন। এ আয়োজনে অংশ নিচ্ছেন জয় শাহরিয়ার, খায়াম সানু সন্ধি, ইউসুফ আহমেদ খান, ফারহিন খান জয়িতা, খান মঈদুল ইসলাম শুভ, এলিটা করিম, কারিশমা সানু সভ্যতা এবং সায়েমুল ইসলাম রিয়াদ।
অংশগ্রহণকারী শিল্পীরা যৌথভাবে জানান, বাংলা গানের ইতিহাসে বাপ্পা মজুমদার একটি অনন্য নাম। তার স্বতন্ত্র সুর, সংগীতায়োজন এবং গায়কী দীর্ঘদিন ধরে বাংলা সংগীতকে সমৃদ্ধ করেছে। ‘পরী’, ‘ধুলো পড়া চিঠি’, ‘রাতের ট্রেন’, ‘কখনো ইচ্ছে হয়’ এবং ‘দিন বাড়ি যায়’-এর মতো অসংখ্য গান আজও শ্রোতাদের আবেগ ছুঁয়ে যায়। তাদের ভাষায়, বাপ্পার গান গাওয়ার সুযোগ পাওয়া যেমন সম্মানের, তেমনি তার সামনেই সেই গান পরিবেশন করা আরও বড় প্রাপ্তি।
এ উদ্যোগের প্রতিক্রিয়ায় বাপ্পা মজুমদার বলেন, নতুন প্রজন্মের প্রতিভাবান শিল্পীরা তার গান গাইবেন—এটি তার জন্য ভীষণ আনন্দের। তিনি জানান, এমন আয়োজন এর আগে তার জন্য কখনও হয়নি। তাই পুরো অনুষ্ঠানটি নিয়ে তিনি দারুণ উচ্ছ্বসিত এবং অধীর আগ্রহে সেই মুহূর্তের অপেক্ষায় আছেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুষ্ঠানের প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে ১,০০০ টাকা। ইতোমধ্যেই অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। সংগীতপ্রেমীদের জন্য এটি হতে যাচ্ছে বাপ্পা মজুমদারের সৃষ্টিকে নতুনভাবে উদযাপনের এক স্মরণীয় সন্ধ্যা।
#BappaMazumder #BanglaMusic #LiveConcert #TributeConcert

Comments
Post a Comment