জেমসের কনসার্টে মঞ্চ মাতাবেন জায়েদ খান, লিসবনে জমবে বাংলা আয়োজন
জেমসের কনসার্টে মঞ্চ মাতাবেন জায়েদ খান, লিসবনে জমবে বাংলা আয়োজন
পর্তুগালের রাজধানী লিসবনে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজন করা হয়েছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘লিসবন বাংলা লাইভ কনসার্ট ২০২৬’। আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনের প্রধান আকর্ষণ থাকছেন দেশের কিংবদন্তি রক তারকা জেমস। একই মঞ্চে প্রথমবারের মতো পারফর্ম করবেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা জায়েদ খান।
এই অনুষ্ঠানের মাধ্যমে পর্তুগালে প্রথম সফরে যাচ্ছেন জায়েদ খান। শুধু তাই নয়, দেশটিতে এটিই হবে তার প্রথম লাইভ স্টেজ পারফরম্যান্স। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এই অভিনেতা। তিনি জানান, ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের মাটিতে প্রবাসী বাংলাদেশিদের সামনে নিজেদের সংস্কৃতি তুলে ধরার সুযোগ পাওয়া তার জন্য বিশেষ আনন্দের।
আয়োজকদের তথ্য অনুযায়ী, কনসার্টটি অনুষ্ঠিত হবে Lisboa ao Vivo ভেন্যুতে। বিকেল ৫টা থেকে শুরু হওয়া এই আয়োজনের মূল আকর্ষণ হিসেবে জেমস তার জনপ্রিয় ও কালজয়ী গানগুলো পরিবেশন করবেন। পাশাপাশি জায়েদ খানের উপস্থিতি, দর্শকদের সঙ্গে সরাসরি আলাপচারিতা এবং বিশেষ পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করবে বলে আশা করছেন আয়োজকরা।
অনুষ্ঠানটির আয়োজন করছে Casa do Bangladesh এবং Noticia Bangla। তাদের মতে, লিসবনে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ইতোমধ্যেই কনসার্টটি ঘিরে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে এটি পর্তুগালে অনুষ্ঠিত সবচেয়ে বড় বাংলা সংগীত আয়োজনগুলোর একটি হিসেবে জায়গা করে নেবে।
#James #ZayedKhan #LisbonConcert #BangladeshCommunity

Comments
Post a Comment