শাকিব খানের নতুন সিনেমার নাম ‘নিঃস্ব’, ঈদ ২০২৭-কে লক্ষ্য করে প্রস্তুতি


শাকিব খানের নতুন সিনেমার নাম ‘নিঃস্ব’, ঈদ ২০২৭-কে লক্ষ্য করে প্রস্তুতি

‘বরবাদ’ সিনেমার সাফল্যের পর আবারও এক হচ্ছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং নির্মাতা মেহেদী হাসান হৃদয়। নতুন এই সিনেমার আনুষ্ঠানিক নাম রাখা হয়েছে ‘নিঃস্ব’, যা মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে ঈদুল ফিতর ২০২৭

অ্যাকশন, রোমান্স ও প্রতিশোধের গল্পে নির্মিত হতে যাওয়া ছবিটির শুটিং শুরু হওয়ার কথা রয়েছে আগামী অক্টোবর মাসে। যদিও ছবির নায়িকা কে হবেন, সে বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত ২ জুলাই নতুন ছবির চুক্তি সম্পন্ন করার পরপরই যুক্তরাষ্ট্রে পাড়ি জমান শাকিব খান। সেদিনই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচালক ও প্রযোজকের সঙ্গে একটি দলীয় ছবি প্রকাশ করে নতুন প্রকল্পে যুক্ত হওয়ার খবর নিশ্চিত করেন।

এদিকে শাকিব খানের সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রকস্টার’, যা পরিচালনা করেছেন আজমান রুশো। ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটি এবার ওটিটি দর্শকদের জন্যও আসছে। আগামী ২২ জুলাই রাত ১২টা থেকে এটি স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে।

‘বরবাদ’-এর সফল জুটির নতুন এই আয়োজন ‘নিঃস্ব’ ঘিরে ইতোমধ্যেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। নির্মাতাদের প্রত্যাশা, ঈদ ২০২৭-এ এটি হবে বড় পর্দার অন্যতম আলোচিত সিনেমা।


#ShakibKhan #Nissho #BanglaCinema #Eid2027

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]