আফজাল হোসেন–আফসানা মিমি আবারও একসঙ্গে, আসছে চর্কির নতুন অরিজিনাল ‘রঙিন সুরমা’
বাংলা অভিনয়ের দুই গুণী শিল্পী আফজাল হোসেন ও আফসানা মিমি আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন। চর্কির নতুন অরিজিনাল ‘রঙিন সুরমা’-তে এই জনপ্রিয় জুটিকে দেখা যাবে এক দম্পতির চরিত্রে, যেখানে ভালোবাসা, পরিবার, আবেগ এবং জীবনের অপ্রত্যাশিত মোড় মিলিয়ে তৈরি হয়েছে হৃদয়ছোঁয়া এক গল্প।
এমডি রেজাউল হক ইমরান পরিচালিত এই স্বল্পদৈর্ঘ্য পারিবারিক নাটকের কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ছোট্ট মিথ্যা, অসংখ্য চিঠি এবং দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে নতুন করে ভালোবাসা খুঁজে পাওয়ার গল্প। একটি সাধারণ ঘটনা কীভাবে দুই মানুষের সম্পর্ককে নতুনভাবে ভাবতে শেখায়, সেটিই তুলে ধরা হবে ‘রঙিন সুরমা’-য়।
আগামী ১৩ আগস্ট চর্কিতে মুক্তি পেতে যাচ্ছে ‘রঙিন সুরমা’। শক্তিশালী অভিনয় আর আবেগঘন গল্পের এই আয়োজন দর্শকদের জন্য হতে পারে বিশেষ এক অভিজ্ঞতা।
#RonginShurma #Chorki #AfzalHossain #AfsanaMimi

Comments
Post a Comment