সাঁওতাল জীবন ও সংস্কৃতির গল্প নিয়ে আসছে ‘মন পাখি’


বাংলাদেশের আদিবাসী সাঁওতাল জনগোষ্ঠীর জীবন, সংস্কৃতি, প্রেম, সম্পর্ক, সংগ্রাম ও সামাজিক বাস্তবতাকে বড় পর্দায় তুলে ধরতে নির্মিত হচ্ছে নতুন সিনেমা ‘মন পাখি’

সিনেমাটি লিখছেন ও পরিচালনা করছেন টিনা খান। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন সৈয়দ মাসুম, যিনি একই সঙ্গে নির্মাতার পরামর্শক হিসেবেও কাজ করছেন। বাস্তব জীবনের নানা অভিজ্ঞতা ও সাঁওতাল সমাজের প্রতিদিনের গল্পকে কেন্দ্র করেই এগোবে সিনেমাটির কাহিনি।

ইতোমধ্যে টাঙ্গাইল ও ময়মনসিংহসহ দেশের বিভিন্ন জেলায় সিনেমাটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে। প্রথম লটে অভিনয় করেছেন সনি রহমান, বৃষ্টি চৌধুরী, জ্যাকি আলমগীর, রেবেকা ও আমিন সরকার। পরবর্তী ধাপের শুটিংয়ে যুক্ত হওয়ার কথা রয়েছে মাহমুদুল ইসলাম মিঠু, ফয়েজ আহমেদ ববি এবং নৃত্যশিল্পী মুনমুন আহমেদসহ আরও কয়েকজন শিল্পীর।

নিজের চরিত্র নিয়ে সনি রহমান জানান, অভিনয়জীবনে নাটক ও সিনেমায় কাজ করলেও এমন গল্পে আগে কাজ করার সুযোগ হয়নি তাঁর। বাস্তবতার সঙ্গে গভীরভাবে যুক্ত এই গল্পের চরিত্রটি তাঁর জন্য বেশ চ্যালেঞ্জিং বলেও মনে করছেন তিনি।

সিনেমাটির চিত্রগ্রহণে আছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সিনেমাটোগ্রাফার আসাদুজ্জামান মজনু। অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন দেলোয়ার হোসেন চুন্নু এবং সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন শওকত আলী ইমন

সাঁওতাল জনগোষ্ঠীর জীবন ও সংস্কৃতিকে কেন্দ্র করে নির্মিত ‘মন পাখি’ দর্শকদের সামনে ভিন্ন এক মানবিক গল্প নিয়ে হাজির হবে—এমনটাই প্রত্যাশা।

#MonPakhi #BangladeshiCinema #SantalCulture #UpcomingFilm

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]