সালমান-শাবনূরের সম্পর্ক নিয়ে এবার মুখ খুললেন সালমান শাহর মা


প্রয়াত নায়ক সালমান শাহ ও অভিনেত্রী শাবনূর—ঢাকাই সিনেমার ইতিহাসে অন্যতম জনপ্রিয় জুটি। পর্দায় তাঁদের অসাধারণ রসায়ন যেমন দর্শকদের মুগ্ধ করেছে, তেমনি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গত তিন দশকে কম আলোচনা হয়নি। তাঁদের মধ্যে আদৌ প্রেমের সম্পর্ক ছিল কি না, সেই প্রশ্নও বারবার ফিরে এসেছে।

সম্প্রতি সালমান শাহ হত্যা মামলায় খল অভিনেতা ডন গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতে গিয়ে ছেলে ও শাবনূরের সম্পর্ক প্রসঙ্গে নিজের অবস্থান জানিয়েছেন সালমানের মা নীলা চৌধুরী

নীলা চৌধুরীর দাবি, সালমান ও শাবনূরের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক ছিল না। তাঁর ভাষ্য অনুযায়ী, সালমান শাবনূরকে ছোট বোনের মতোই স্নেহ করতেন। সালমানের নিজের কোনো বোন না থাকায় শাবনূরের প্রতি তাঁর আলাদা মমতা ছিল বলেও জানান তিনি।

তাঁর আরও দাবি, শাবনূর বিভিন্ন বিষয়ে সালমানের ওপর নির্ভর করতেন এবং সালমানও তাকে সহযোগিতা করতেন। তবে শাবনূরকে ঘিরে কিছু অভিযোগও তুলেছেন নীলা চৌধুরী। তাঁর মতে, কখনো কখনো এমন পরিস্থিতি তৈরি হয়েছিল, যাতে সালমান ও শাবনূরের মধ্যে বিশেষ সম্পর্ক রয়েছে—এমন ধারণা তৈরি হতে পারে। পরবর্তী সময়ে সেখান থেকেই নানা ধরনের গুঞ্জনের জন্ম নেয়।

অবশ্য শাবনূর বরাবরই সালমান শাহর সঙ্গে প্রেমের সম্পর্কের কথা অস্বীকার করেছেন। তাঁর বক্তব্য, সালমানকে তিনি প্রেমিক হিসেবে নয়, বরং ভাইয়ের মতো শ্রদ্ধা ও ভালোবাসা করতেন। তাঁদের বন্ধুত্বকে কেন্দ্র করেই কিছু মানুষ ও গণমাধ্যম নানা মুখরোচক গল্প তৈরি করেছে বলেও তিনি দাবি করেছেন।

১৯৯৩ সালে চলচ্চিত্রে অভিষেকের পর মাত্র চার বছরের ক্যারিয়ারে সালমান শাহ অভিনয় করেন ২৭টি সিনেমায়। এর মধ্যে ১৪টি ছবিতে তাঁর নায়িকা ছিলেন শাবনূর। ‘তুমি আমার’, ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’ ও ‘জীবন সংসার’-এর মতো সিনেমায় তাঁদের জুটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহর মৃত্যুর পরও তাঁর জীবন, ক্যারিয়ার ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে কৌতূহল থামেনি। দীর্ঘ তিন দশক পর তাঁর মায়ের নতুন মন্তব্য সেই পুরোনো আলোচনাকেই আবার সামনে নিয়ে এসেছে।

#SalmanShah #Shabnur #Dhallywood #BanglaCinema

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]