শবনমের জন্মদিনে ফিরে দেখা ভালোবাসার পাঁচ কালজয়ী গান


বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে শবনম শুধু একজন জনপ্রিয় অভিনেত্রী নন, তিনি একটি স্বর্ণালি যুগের প্রতীক। ঢাকার পাশাপাশি তৎকালীন পাকিস্তানের চলচ্চিত্রেও নিজের অভিনয় প্রতিভার শক্ত অবস্থান তৈরি করেছিলেন এই কিংবদন্তি অভিনেত্রী। দীর্ঘ ক্যারিয়ারে দুই দেশের মিলিয়ে ১৮০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

আজ ১৭ আগস্ট, শবনমের ৮০তম জন্মদিন। ১৯৬০-এর দশক থেকে নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত চলচ্চিত্রে দাপটের সঙ্গে কাজ করেছেন তিনি। ‘এ দেশ তোমার আমার’, ‘রাজধানীর বুকে’, ‘হারানো দিন’, ‘চান্দা’, ‘তালাশ’, ‘সন্ধি’, ‘সহধর্মিণী’, ‘শর্ত’ ও ‘জুলি’র মতো বহু দর্শকপ্রিয় সিনেমায় তার অভিনয় আজও স্মরণীয়। ক্যারিয়ারের শেষ চলচ্চিত্র ছিল ‘আম্মাজান’


জন্মদিনে এই কিংবদন্তিকে স্মরণ করতে তার অভিনীত সিনেমার পাঁচটি রোমান্টিক গান ফিরে দেখা যাক—

🎵 ‘তোমারে লেগেছে এত যে ভালো, চাঁদ বুঝি জানে’ — রাজধানীর বুকে
শবনম ও রহমান অভিনীত এই গানে কণ্ঠ দিয়েছেন উপমহাদেশের প্রখ্যাত শিল্পী তালাত মাহমুদ। গানটির কথা লিখেছেন কে জি মুস্তাফা।

🎵 ‘নদী ও আকাশ’ — নাচের পুতুল
রাজ্জাক ও শবনমের রোমান্টিক উপস্থিতিতে গানটি পেয়েছে আলাদা আবেগ। সাবিনা ইয়াসমিনের কণ্ঠে গাওয়া গানটির কথা আহমেদ জামান চৌধুরীর, সুর করেছেন রবিন ঘোষ।

🎵 ‘আয়নায় ওই মুখ দেখবে যখন’ — নাচের পুতুল
শবনম ও রাজ্জাক জুটির অন্যতম স্মরণীয় গান এটি। মাহমুদুন্নবীর কণ্ঠে গানটির কথা লিখেছেন কে জি মুস্তাফা এবং সুরারোপ করেছেন রবিন ঘোষ।

🎵 ‘একটা চিঠি লিখে দাও’ — সন্ধি
রাজ্জাক-শবনম জুটির এই জনপ্রিয় গানে কণ্ঠ দিয়েছেন সুবীর নন্দী ও সাবিনা ইয়াসমিন। গাজী মাজহারুল আনোয়ারের কথায় গানটির সুর করেছেন সত্য সাহা।

🎵 ‘বুঝি না মন যে দোলে’ — হারানো দিন
শবনম ও রহমান অভিনীত ‘হারানো দিন’-এর এই গানটি গেয়েছেন ফেরদৌসী রহমান। কবি আজিজুর রহমানের কথায় সুর দিয়েছেন রবিন ঘোষ।

সময়ের সঙ্গে সিনেমার ধরন বদলেছে, বদলেছে গান পরিবেশনের ভাষাও। কিন্তু শবনমের অভিনীত এসব গানের আবেগ আজও পুরোনো হয় না। তার অভিনয়, পর্দার উপস্থিতি আর সেই সময়ের সুর—সব মিলিয়ে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তিনি হয়ে আছেন এক অমলিন অধ্যায়

শুভ জন্মদিন, কিংবদন্তি শবনম। ❤️🎬🎶

#Shabnam #BangladeshiCinema #ClassicCinema #EvergreenSongs

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]