বিরতির পর আবারও একসঙ্গে অপূর্ব-নিহা



 জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহাকে আবারও একসঙ্গে দেখা যাবে পর্দায়। কয়েক মাসের বিরতির পর নতুন নাটক নিয়ে ফিরছেন এই আলোচিত জুটি।

২০২৫ সালের শুরুতে জাকারিয়া সৌখিনের ‘মন দুয়ারী’ নাটকের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন অপূর্ব ও নিহা। দর্শকের ভালোবাসায় নাটকটি ইতোমধ্যে ৪ কোটিরও বেশি ভিউ পেয়েছে। এরপর ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’‘অচেনা আমি’-তে একসঙ্গে অভিনয় করে জুটিটি নিজেদের জনপ্রিয়তা আরও শক্ত করে। প্রতিটি নাটকই পেরিয়েছে ১ কোটির বেশি ভিউ।

তবে গত মার্চের পর থেকে তাদের একসঙ্গে শুটিংয়ের খবর পাওয়া যায়নি। ঈদুল ফিতরের পর অপূর্ব দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কাটিয়েছেন। অন্যদিকে নিহাও পরিবারকে সময় দিতে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন। এরই মধ্যে ফেসবুক পোস্টে নিজের বাগদানের খবর জানান এই অভিনেত্রী। চলতি বছরের শেষদিকে তার বিয়ের সম্ভাবনাও রয়েছে।

বিরতির পর এবার এস আর মজুমদারের লেখা ও পরিচালনায় নতুন একটি নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে অপূর্ব ও নিহাকে। নাটকটির নাম এখনও চূড়ান্ত হয়নি। আগস্টের শেষ দিকে শুরু হয়েছে শুটিং। প্রায় ১২ দিন ধরে চলবে এর নির্মাণকাজ। এরই মধ্যে কক্সবাজারে নাটকটির কিছু অংশের দৃশ্যধারণ শেষ হয়েছে, সামনে ঢাকাতেও শুটিং হবে।

অপূর্বের সঙ্গে এটি নির্মাতা এস আর মজুমদারের ২৪তম কাজ, তবে অপূর্ব-নিহা জুটি হিসেবে এটিই তার প্রথম প্রজেক্ট। নির্মাতার ভাষায়, অপূর্ব শুধু দক্ষ অভিনেতাই নন, কাজের বিভিন্ন পর্যায়েও তার সক্রিয় অংশগ্রহণ থাকে। নিহার মধ্যেও ভালো কাজ করার প্রবল আগ্রহ দেখেছেন তিনি।

গল্পের কেন্দ্রেও থাকছে সম্পর্কের এক ভিন্ন রূপ। পরিবারের ভেতরের ভুল বোঝাবুঝি ও অভিমান থেকে শুরু হয়ে গল্প এগোবে কয়েক বছর পরের এক রহস্যের দিকে। জীবনের কিছু ভুল যে মানুষকে এমন জায়গায় নিয়ে যায়, যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকে না—সেই ভাবনাকেই ঘিরে তৈরি হচ্ছে নাটকটি।

প্রায় দুই ঘণ্টার এই নাটকে অতিথি চরিত্রে থাকছেন আবু হুরায়রা তানভীর। নাটকটি মুক্তি পাবে CD Choice-এর ইউটিউব চ্যানেলে। তবে মুক্তির তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

শুধু এই নাটকই নয়, সামনে আরও দুটি নাটকে একসঙ্গে দেখা যেতে পারে অপূর্ব-নিহাকে। ফলে জনপ্রিয় এই জুটির ভক্তদের অপেক্ষার অবসান যে একেবারে কাছেই, তা বলাই যায়।

#Apurba #Niha #BanglaDrama #Entertainment

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]