✈️ ‘লেগো বিমান’ মন্তব্যে নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা



 বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির একটি মন্তব্যকে কেন্দ্র করে এবার আইনি জটিলতায় জড়িয়েছে তার নাম। একটি বিমান সংস্থা তার বিরুদ্ধে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেছে।

মামলাটি করেছে ডিউনস এভিয়েশন। গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে দায়ের করা এই মামলার শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে হওয়ার কথা রয়েছে।

মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি Cessna Citation CJ2 বিমানে থাকা অবস্থায় ভিডিও ধারণ করেন নোরা। সেই ভিডিওতে বিমানটিকে তিনি ‘মিনিেচার’, ‘খেলনা’ এবং ‘লেগো বিমান’ হিসেবে মন্তব্য করেন। পরে ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করেন অভিনেত্রী।

ডিউনস এভিয়েশনের দাবি, নোরার মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন এবং বিমান সম্পর্কে পর্যাপ্ত কারিগরি জ্ঞান বা যাচাই ছাড়াই করা। তার বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীর কারণে মন্তব্যগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির ব্যবসায়।

কোম্পানির অভিযোগ, ঘটনার পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমেছে এবং বাতিলের সংখ্যাও বেড়েছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ও আর্থিকভাবে ক্ষতি হয়েছে বলে দাবি করেছে তারা।

তবে ডিউনস এভিয়েশন জানিয়েছে, সংশ্লিষ্ট বিমানটি ওই যাত্রার জন্য উপযুক্ত ছিল এবং ভারতের DGCA-এর অনুমোদিত, সম্পূর্ণ এয়ারওয়ার্দি ও বৈধ নন-শিডিউলড অপারেটর পারমিটের অধীনে পরিচালিত হচ্ছিল।

মামলায় ৩ কোটি রুপি ক্ষতিপূরণের পাশাপাশি নোরার সামাজিক যোগাযোগমাধ্যম থেকে ওই মন্তব্যসংবলিত কনটেন্ট সরিয়ে ফেলা এবং প্রকাশ্যে একটি ব্যাখ্যা দেওয়ার নির্দেশও চাওয়া হয়েছে। মামলাটি চলতি বছরের এপ্রিলেই দায়ের করা হয়েছিল।

নোরার ‘লেগো বিমান’ মন্তব্য এখন গড়িয়েছে আদালত পর্যন্ত—শেষ পর্যন্ত এই আইনি লড়াই কোন দিকে যায়, সেটিই দেখার অপেক্ষা।

#NoraFatehi #BollywoodNews #DefamationCase #EntertainmentNews

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]