ইতালিতে হামলা-হয়রানির অভিযোগ, মুখ খুললেন আজমেরী হক বাঁধন


ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রিমিয়ারে অংশ নিতে ইতালিতে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে গিয়ে হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন তিনি।

বাঁধনের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে কয়েকজন ব্যক্তি তাদের ওপর পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয়। কানের কাছেও আঘাত করা হয়েছে বলে জানান অভিনেত্রী। ওই সময় তার ভাইয়ের ছোট শিশুটিও সঙ্গে ছিল।

বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে টার্গেট করা হয়েছে। তিনি জানান, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেয় এবং কেউ কেউ নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলেও দাবি করেন। তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় হামলাকারীরা ভিডিও ধারণ, লাইভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলেও জানান বাঁধন। পরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লাইভে এসে পুরো ঘটনার বর্ণনা দেন এবং কয়েকটি ভিডিও শেয়ার করেন।

বাঁধনের দাবি, হামলার সময় তাকে ‘জুলাই যোদ্ধা’ বলেও আক্রমণাত্মক মন্তব্য করা হয়। তিনি বলেন, “হ্যাঁ, আমি জুলাই আন্দোলনে অংশ নিয়েছিলাম।” তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয়েছে বলে জানান অভিনেত্রী।

ঘটনার পর স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করেছেন বাঁধন। পাশাপাশি তিনি ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের আচরণ করে তাকে চুপ করিয়ে দেওয়া সম্ভব নয়। তার মতে, ইতালিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া একজন অভিনেত্রীর সঙ্গে এমন আচরণ আন্তর্জাতিক পরিসরে দেশের জন্যও বিব্রতকর।

রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসরের প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হচ্ছে। ছবিটির প্রিমিয়ারে অংশ নিতেই বর্তমানে ইতালির মেস্ত্রেতে অবস্থান করছেন বাঁধন।

#AzmeriHaqueBadhan #TheDifficultBride #VeniceFilmFestival #BangladeshiCinema

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]