✈️ পাইলটের বেশে তাক লাগালেন তাওসিফ মাহবুব!


অভিনয়ে বারবার নতুন চরিত্রে নিজেকে ভেঙে গড়েছেন তাওসিফ মাহবুব। এবার সেই তালিকায় যুক্ত হলো একেবারেই ভিন্ন এক পরিচয়—পাইলট! ✈️🎬

শিহাব শাহীন পরিচালিত নতুন ওয়েব ফিল্ম ‘ক্যাফে আমব্রেলা’-তে পাইলটের চরিত্রে দেখা যাবে তাওসিফকে। চরিত্রের প্রয়োজনে সাদা শার্ট, টাই, কালো প্যান্ট, পাইলট ক্যাপ, ব্যাজ ও সানগ্লাসে একেবারে পেশাদার পাইলটের লুকে হাজির হয়েছেন তিনি।

ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময় বিমানবন্দরে এই পোশাকে হাজির হয়ে বেশ মজার অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেতা। অনেকেই তাকে চিনতেই পারেননি! এমনকি নিয়মিত তার অভিনয় দেখা মানুষও কয়েকবার তাকিয়ে বুঝতে চেষ্টা করেছেন—সামনে থাকা ব্যক্তি সত্যিই পাইলট, নাকি অভিনেতা তাওসিফ মাহবুব!

মজার এই মুহূর্তটি উপভোগ করতে তাওসিফ ইচ্ছা করেই কিছুক্ষণ যাত্রীদের মধ্যে ঘোরাফেরা করেন। বাংলাদেশি পাইলটদের পোশাকের ধরন দেখে নিজের মাপ অনুযায়ী ইউনিফর্মটিও তৈরি করিয়েছেন তিনি।

তাওসিফের ভাষায়, এই পোশাক পরার পর তিনি পাইলট পেশার প্রতি মানুষের সম্মান, গর্ব ও শ্রদ্ধার অনুভূতি আরও কাছ থেকে উপলব্ধি করেছেন।

তবে নামের মধ্যে ‘ক্যাফে’ থাকলেও ‘ক্যাফে আমব্রেলা’ কোনো খাবারের গল্প নয়। সম্পর্ক, ভালোবাসা, অনুভূতি ও মানবিক আবেগকে কেন্দ্র করে নির্মিত ওয়েব ফিল্মটিতে রয়েছে একাধিক গল্প, যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে একটি পূর্ণাঙ্গ আখ্যান তৈরি করবে।

কক্সবাজার বিমানবন্দরসহ বিভিন্ন লোকেশনে চলছে শুটিংয়ের শেষ ধাপ। তাওসিফের বিপরীতে প্রথমবার জুটি বাঁধছেন সাবেক লাক্স তারকা বিদুষী বর্ণিতা। আরও অভিনয় করছেন নাজাহ নওয়ার, আমিনা ইসলাম, পার্থ শেখ ও আরেফিন জিলানী।

শিগগিরই iScreen-এ মুক্তির অপেক্ষায় ‘ক্যাফে আমব্রেলা’। 🎥☂️

#TawsifMahbub #CafeUmbrella #ShihabShaheen #iScreen

 

Comments

Popular posts from this blog

CCL Digital Set Top Box

Alita: Battle Angel (2019) 375MB 480P WEB-DL Dual Audio [Hindi-English]