অপু-পরীর লড়াই, এবার সিনেমার হিসাব নিয়ে! 🔥
ঢালিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে কথার লড়াই যেন থামছেই না! ব্র্যান্ড প্রমোশন ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে শুরু হওয়া বিতর্ক এবার গড়াল সিনেমার ব্যবসায়িক সাফল্যের হিসাব-নিকাশে।
সম্প্রতি এক ভিডিওবার্তায় অপু বিশ্বাসের মন্তব্যের জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান পরীমনি। অপুকে ব্যঙ্গ করে ‘পরগাছা’ বলেও মন্তব্য করেন তিনি।
এর পাল্টা জবাব দিতে গিয়ে এবার পরীমনির সিনেমার সাফল্য নিয়েই প্রশ্ন তুলেছেন অপু। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি দাবি করেন, পরীমনির অভিনীত ২৫টি সিনেমার মধ্যে ২০টিই ফ্লপ এবং বাকি পাঁচটি এখনো নির্মাণাধীন।
অপু আরও বলেন, নিজের জায়গা ও অবস্থান তৈরি করার পর যেন তাঁকে নিয়ে মন্তব্য করা হয়। অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের সক্রিয়তা নিয়েও কথা বলেন এই অভিনেত্রী।
ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে শুরু হওয়া বিতর্ক এখন দুই তারকার ব্যক্তিগত মন্তব্য আর সিনেমার সাফল্যের হিসাব পর্যন্ত পৌঁছে গেছে। এবার এই বাকযুদ্ধে কে কাকে কী জবাব দেন, সেটিই দেখার অপেক্ষা!
#ApuBiswas #PoriMoni #Dhallywood #CelebrityNews
Comments
Post a Comment