ধর্ম কখনোই আমার সম্পর্কের মাপকাঠি ছিল না: আমির খান
ধর্ম কখনোই আমার সম্পর্কের মাপকাঠি ছিল না: আমির খান বলিউড সুপারস্টার আমির খান তাঁর তৃতীয় বিয়ে নিয়ে চলা বিতর্ক এবং ‘লাভ জিহাদ’ অভিযোগের কড়া জবাব দিয়েছেন। দীর্ঘদিনের সঙ্গী গৌরী স্প্র্যাটকে বিয়ে করার পর সামাজিক মাধ্যমে শুরু হওয়া সমালোচনার প্রেক্ষিতে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, তাঁর ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ধর্ম কখনোই কোনো গুরুত্বপূর্ণ বিষয় ছিল না। সম্প্রতি এক সাক্ষাৎকারে আমির জানান, তাঁর পরিবার সবসময়ই বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষকে আন্তরিকভাবে গ্রহণ করেছে। তিনি বলেন, তাঁর দুই বোন হিন্দু পরিবারে বিবাহিত, মেয়ের স্বামীও হিন্দু এবং তাঁর চাচাতো ভাই মনসুরের স্ত্রী একজন খ্রিস্টান। তাই ধর্মের ভিত্তিতে তাঁর পরিবারকে বিচার করার কোনো সুযোগ নেই। ‘লাভ জিহাদ’ প্রসঙ্গে আমির বলেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তিনি স্পষ্ট করেন, তাঁর কোনো স্ত্রীই ইসলাম ধর্ম গ্রহণ করেননি। রীনা দত্ত, কিরণ রাও এবং বর্তমান স্ত্রী গৌরী স্প্র্যাট—তিনজনের সঙ্গেই তাঁর বিয়ে হয়েছে আইনগত বা সিভিল ম্যারেজের মাধ্যমে, যেখানে ধর্ম পরিবর্তনের কোনো বিষয় ছিল না। গৌরী স্প্র্যাট সম্পর্কে আমির জানান, তিনি জন্মসূত্রে খ্রিস্টান হলেও ধর্মীয় অ...