Posts

বিরতির পর আবারও একসঙ্গে অপূর্ব-নিহা

Image
 জনপ্রিয় জুটি জিয়াউল ফারুক অপূর্ব ও নাজনীন নিহাকে আবারও একসঙ্গে দেখা যাবে পর্দায়। কয়েক মাসের বিরতির পর নতুন নাটক নিয়ে ফিরছেন এই আলোচিত জুটি। ২০২৫ সালের শুরুতে জাকারিয়া সৌখিনের ‘মন দুয়ারী’ নাটকের মাধ্যমে প্রথমবার জুটি বাঁধেন অপূর্ব ও নিহা। দর্শকের ভালোবাসায় নাটকটি ইতোমধ্যে ৪ কোটিরও বেশি ভিউ পেয়েছে। এরপর ‘মেঘবালিকা’, ‘ঘ্রাণ’ ও ‘অচেনা আমি’ -তে একসঙ্গে অভিনয় করে জুটিটি নিজেদের জনপ্রিয়তা আরও শক্ত করে। প্রতিটি নাটকই পেরিয়েছে ১ কোটির বেশি ভিউ। তবে গত মার্চের পর থেকে তাদের একসঙ্গে শুটিংয়ের খবর পাওয়া যায়নি। ঈদুল ফিতরের পর অপূর্ব দীর্ঘ সময় যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে কাটিয়েছেন। অন্যদিকে নিহাও পরিবারকে সময় দিতে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছিলেন। এরই মধ্যে ফেসবুক পোস্টে নিজের বাগদানের খবর জানান এই অভিনেত্রী। চলতি বছরের শেষদিকে তার বিয়ের সম্ভাবনাও রয়েছে। বিরতির পর এবার এস আর মজুমদারের লেখা ও পরিচালনায় নতুন একটি নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে অপূর্ব ও নিহাকে। নাটকটির নাম এখনও চূড়ান্ত হয়নি। আগস্টের শেষ দিকে শুরু হয়েছে শুটিং। প্রায় ১২ দিন ধরে চলবে এর নির্মাণকাজ। এরই মধ্যে কক্সবাজারে না...

✈️ ‘লেগো বিমান’ মন্তব্যে নোরা ফাতেহির বিরুদ্ধে ৩ কোটি রুপির মানহানি মামলা

Image
 বলিউড অভিনেত্রী নোরা ফাতেহির একটি মন্তব্যকে কেন্দ্র করে এবার আইনি জটিলতায় জড়িয়েছে তার নাম। একটি বিমান সংস্থা তার বিরুদ্ধে ৩ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে মানহানির মামলা করেছে। মামলাটি করেছে ডিউনস এভিয়েশন । গুজরাটের গান্ধীনগরের একটি আদালতে দায়ের করা এই মামলার শুনানি আগামী ২৫ সেপ্টেম্বর সিনিয়র সিভিল জজ আর আগরওয়ালের আদালতে হওয়ার কথা রয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, গত বছরের ডিসেম্বরে মুম্বাই থেকে জয়পুর যাওয়ার সময় একটি Cessna Citation CJ2 বিমানে থাকা অবস্থায় ভিডিও ধারণ করেন নোরা। সেই ভিডিওতে বিমানটিকে তিনি ‘মিনিেচার’, ‘খেলনা’ এবং ‘লেগো বিমান’ হিসেবে মন্তব্য করেন। পরে ভিডিওটি ইনস্টাগ্রামে প্রকাশ করেন অভিনেত্রী। ডিউনস এভিয়েশনের দাবি, নোরার মন্তব্য ছিল দায়িত্বজ্ঞানহীন এবং বিমান সম্পর্কে পর্যাপ্ত কারিগরি জ্ঞান বা যাচাই ছাড়াই করা। তার বিপুল সামাজিক যোগাযোগমাধ্যম অনুসারীর কারণে মন্তব্যগুলো দ্রুত ছড়িয়ে পড়ে এবং এর প্রভাব পড়ে প্রতিষ্ঠানটির ব্যবসায়। কোম্পানির অভিযোগ, ঘটনার পর তাদের বুকিং ১৫ থেকে ২০ শতাংশ কমেছে এবং বাতিলের সংখ্যাও বেড়েছে। এতে প্রতিষ্ঠানের সুনাম ও আর্থিকভাবে ক্ষতি হয়েছে বলে ...

অভিনয়ে নতুন চমক নিয়ে ফিরছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী

Image
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করলেও অভিনয় থেকে নিজেকে দূরে রাখেননি তিনি। এবার নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় নতুন সিনেমা ‘A Beautiful Lie’ -এ যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। শুরুতে ‘A Beautiful Lie’ টেলিফিল্ম হিসেবে নির্মাণের পরিকল্পনা থাকলেও এখন এটিকে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে রূপ দেওয়ার কথা ভাবছেন নির্মাতারা। সেই অনুযায়ী চিত্রনাট্যেও আনা হচ্ছে প্রয়োজনীয় পরিবর্তন। খুব শিগগিরই শুরু হতে পারে শুটিং। রোড-ট্রিপ ঘরানার এই গল্পে থাকবে থ্রিলের আবহ। গল্পের প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘুরপাক খাবে একটি মিথ্যাকে কেন্দ্র করে। তবে সেই মিথ্যার মধ্যেও দর্শকের জন্য থাকবে উপভোগ্য ও বিনোদনমূলক নানা মুহূর্ত—এমনটাই জানিয়েছেন মৌসুমী। এর আগে বাংলাদেশে নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় কাজ করেছেন মৌসুমী। বর্তমানে যুক্তরাষ্ট্রে থাকা নির্মাতা সেখানেই অভিনেত্রীকে নিয়ে নতুন এই প্রজেক্টটি পরিকল্পনা করেছেন। যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি সেখানে নিয়মিত অভিনয়ও করছেন মৌসুমী। এর আগে দেশটিতে নির্মিত বিভিন্ন মিউজিক ভিডিও, টেলিফিল্ম ও চলচ্চিত্রে দেখা গেছে তাকে। থ্রিল, রোড-ট্রিপ আর রহস্যে ভরপুর ‘A Beautiful Li...

ইতালিতে হামলা-হয়রানির অভিযোগ, মুখ খুললেন আজমেরী হক বাঁধন

Image
ভেনিস চলচ্চিত্র উৎসবে নিজের অভিনীত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ -এর প্রিমিয়ারে অংশ নিতে ইতালিতে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সেখানেই পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে গিয়ে হামলা ও হয়রানির শিকার হওয়ার অভিযোগ করেছেন তিনি। বাঁধনের ভাষ্য অনুযায়ী, সোমবার রাতে ভাই ও তার পরিবারের সঙ্গে স্থানীয় একটি পার্কে গেলে কয়েকজন ব্যক্তি তাদের ওপর পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় এবং তার হাত থেকে মোবাইল ফোন ফেলে দেওয়া হয়। কানের কাছেও আঘাত করা হয়েছে বলে জানান অভিনেত্রী। ওই সময় তার ভাইয়ের ছোট শিশুটিও সঙ্গে ছিল। বাঁধনের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে তার সক্রিয় ভূমিকার কারণেই তাকে টার্গেট করা হয়েছে। তিনি জানান, হামলাকারীদের কয়েকজন নিজেদের আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচয় দেয় এবং কেউ কেউ নিজেদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলেও দাবি করেন। তাকে জোর করে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ বলতে বাধ্য করা হয় বলেও অভিযোগ করেন তিনি। ঘটনার সময় হামলাকারীরা ভিডিও ধারণ, লাইভ ও সামাজিক যোগাযোগমাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছিল বলেও জানান বাঁধন। পরে তিনি...

দুই কিংবদন্তি, দুই আলাদা অধ্যায়—শাবানা ও ববিতা

Image
বাংলাদেশের চলচ্চিত্রের সোনালি যুগের এই দুই নন্দিত অভিনেত্রী নিজ নিজ সময়ে ছিলেন দর্শকদের অন্যতম প্রধান আকর্ষণ। অভিনয়ের ধরন ও ব্যক্তিত্বে দুজনের ছিল স্বতন্ত্র বৈশিষ্ট্য; শাবানার অভিনয়ে ফুটে উঠত আবেগ ও গভীরতা, আর ববিতার অভিনয়ে মিশে থাকত সৌন্দর্য, সংবেদনশীলতা ও সূক্ষ্ম অনুভূতি। দীর্ঘ ক্যারিয়ারে দুজনের মধ্যে ছিল সুস্থ প্রতিদ্বন্দ্বিতা, তবে কখনোই ছিল না কোনো বিরোধ বা বিদ্বেষ। বরং বিভিন্ন সময়ে তারা একে অপরের অভিনয়ের প্রশংসা করেছেন। একই ছবিতে এই দুই তারকাকে দেখার সুযোগ তাই দর্শকদের কাছে হয়ে উঠত বিশেষ এক আনন্দের মুহূর্ত। তবে অবাক করার মতো বিষয় হলো, এত দীর্ঘ ও সফল ক্যারিয়ার সত্ত্বেও শাবানা ও ববিতা একসঙ্গে অভিনয় করেছেন মাত্র পাঁচটি সিনেমায় । 🎬 ‘সোহাগ’ (১৯৭৮) — সাইফুল আজম কাশেম পরিচালিত এই ছবিতে নায়ক ছিলেন রাজ্জাক ও বুলবুল আহমেদ। 🎬 ‘কাপুরুষ’ (১৯৭৮) — আলমগীর কবির পরিচালিত ছবিটিতে শাবানা ও ববিতার সঙ্গে ছিলেন নায়করাজ রাজ্জাক ও আলমগীর। 🎬 ‘ফকির মজনু শাহ’ — দারাশিকো পরিচালিত এই ছবিতে দুই কিংবদন্তির সঙ্গে অভিনয় করেন উজ্জ্বল ও জাফর ইকবাল। 🎬 ‘বারুদ’ (১৯৭৯) — দেওয়ান নজরুল পরিচালিত ছবিটি মুক্তি পায় ১...

সালমান শাহকে স্মরণে পর্দায় ফিরছে সাত কালজয়ী সিনেমা

Image
 আজ ৬ সেপ্টেম্বর—ঢালিউডের প্রিয় নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী । তিন দশক পেরিয়ে গেলেও বাংলা চলচ্চিত্রের দর্শকের হৃদয়ে তাঁর জনপ্রিয়তায় যেন এতটুকু ভাটা পড়েনি। নব্বইয়ের দশকের রোমান্টিক নায়ক হিসেবে তাঁর অভিনয়, স্টাইল ও পর্দার উপস্থিতি এখনও দর্শকদের কাছে সমানভাবে নস্টালজিক। প্রিয় এই তারকাকে স্মরণ করে দীপ্ত টিভি আয়োজন করেছে সপ্তাহব্যাপী বিশেষ চলচ্চিত্র প্রদর্শনী। ৫ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন দুপুর ২টা ৩০ মিনিটে প্রচার হবে সালমান শাহ অভিনীত একটি করে সিনেমা। 📺 যে সাত সিনেমা থাকছে আয়োজনে— 🎞️ ৫ সেপ্টেম্বর: বিচার হবে — শাহ আলম কিরণ 🎞️ ৬ সেপ্টেম্বর: স্বপ্নের ঠিকানা — এম এ খালেদ 🎞️ ৭ সেপ্টেম্বর: আনন্দ অশ্রু — শিবলী সাদিক 🎞️ ৮ সেপ্টেম্বর: এই ঘর এই সংসার — মালেক আফসারী 🎞️ ৯ সেপ্টেম্বর: জীবন সংসার — জাকির হোসেন রাজু 🎞️ ১০ সেপ্টেম্বর: প্রেম পিয়াসী — রেজা হাসমত 🎞️ ১১ সেপ্টেম্বর: স্বপ্নের পৃথিবী — বাদল খন্দকার এসব সিনেমার বেশিরভাগেই সালমান শাহর সঙ্গে জুটি বেঁধেছিলেন শাবনূর। পাশাপাশি অভিনয় করেছেন বাংলাদেশের একঝাঁক জনপ্রিয় তারকা। সালমান শাহ ন...

জেমসের গান যেন প্রজন্ম পেরিয়ে চলা এক অবিরাম যাত্রা

Image
চার দশকেরও বেশি সময় ধরে মঞ্চ মাতিয়ে চলা এই ‘গুরু’ এখনও সংগীতের প্রতি আগের মতোই আবেগী। তাঁর কাছে গান শুধু পেশা নয়, বরং ভালোবাসা, নেশা ও নিজের সঙ্গে শান্তির এক মাধ্যম। ইউরোপ সফরের অংশ হিসেবে বর্তমানে সুইডেনে অবস্থান করছেন নগর বাউলখ্যাত জেমস। আজ ৬ সেপ্টেম্বর প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত কনসার্টে গান গাইবেন তিনি। সুইডেনের এই আয়োজনের মধ্য দিয়েই শেষ হবে তাঁর প্রায় দুই মাসের ইউরোপ সফর। পরবর্তী গন্তব্য অস্ট্রেলিয়া—১২ সেপ্টেম্বর নিউ সাউথ ওয়েলসে বিশেষ কনসার্টে পারফর্ম করবেন জেমস। সেখানে পশ্চিমবঙ্গের ফসিলস ব্যান্ডের রূপম ইসলামও থাকবেন। কনসার্টের আগে সংবাদ সম্মেলনে নিজের দীর্ঘ সংগীতজীবন নিয়ে কথা বলতে গিয়ে জেমস বলেন, মঞ্চে উঠলে তাঁর মনে হয়, শ্রোতারা এখনও আগের মতোই আছেন। সময়ের সঙ্গে প্রজন্ম বদলে গেলেও তিনি তা সেভাবে কখনো অনুভব করেননি। এখন বুঝতে পারছেন, তাঁর গান হয়তো একাধিক প্রজন্মের শ্রোতাকে ছুঁয়ে গেছে। তরুণ শিল্পীদের উদ্দেশেও ছিল জেমসের গুরুত্বপূর্ণ বার্তা। তাঁর মতে, কোনো কিছু পাওয়ার আশায় গান করা উচিত নয়। গান হতে হবে ভালোবাসা, আবেগ ও তীব্র আগ্রহ থেকে। সংগীত থেকে কিছু অর্জন হলে সেটি বাড়তি প্রাপ্...