বিয়ে নিয়ে কী ভাবছেন নুসরাত ফারিয়া?
বিয়ে নিয়ে নুসরাত ফারিয়ার স্পষ্ট বার্তা, ‘বয়স নয়, মানসিক পরিপক্বতাই আসল!’ বিয়ে নিয়ে নিজের ভাবনা ও ভবিষ্যৎ পরিকল্পনা খোলামেলাভাবে তুলে ধরেছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। তাঁর মতে, বিয়ের জন্য নির্দিষ্ট কোনো বয়সের চেয়ে মানসিক প্রস্তুতি, ধৈর্য এবং একে অপরকে বোঝার ক্ষমতা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সম্প্রতি একটি দৈনিক পত্রিকার সাক্ষাৎকারে নিজের বিয়ে ও জীবনসঙ্গী নির্বাচন নিয়ে কথা বলেন এই অভিনেত্রী। নুসরাতের ভাষ্য, জীবনের এমন একটি সময়ে তিনি বিয়ের সিদ্ধান্ত নিতে চান, যখন নিজের ভেতর থেকেই থিতু হওয়ার তাগিদ অনুভব করবেন। সেই প্রস্তুতি খুব শিগগিরই আসবে বলেও আশাবাদী তিনি। নুসরাত মনে করেন, একা জীবন কাটানো আর দুজন মিলে সংসার করা এক বিষয় নয়। একটি সম্পর্ক টিকিয়ে রাখতে প্রয়োজন ধৈর্য, বুদ্ধিমত্তা, পারস্পরিক শ্রদ্ধা এবং নিজের অহংবোধ নিয়ন্ত্রণ করার মানসিকতা। তাই জীবনসঙ্গী বেছে নেওয়ার আগে মানুষটিকে ভালোভাবে চেনা জরুরি। তবে তাঁর কাছে আদর্শ জীবনসঙ্গী হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হলো বন্ধুত্ব । দুজন মানুষের মধ্যে ভালো লাগা থাকতে হবে, একসঙ্গে সময় কাটিয়ে আনন্দ খুঁজে পেতে হবে। কারণ, সময়ের সঙ্গে জীবনে অনেক পরিবর্ত...