জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ ঘিরে নতুন বিতর্কের জন্ম দিল “রক্তজবা” চলচ্চিত্র
এই ছবির জন্য সেরা চিত্রনাট্যকার হিসেবে পরিচালক নিয়ামুল মুক্তার নাম ঘোষণা করা হলেও তিনি নিজেই প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন—তিনি এই ছবির চিত্রনাট্য লেখেননি। নিজের ফেসবুক পোস্টে নিয়ামুল মুক্তা লেখেন, “এই ছবির চিত্রনাট্য আমি লিখিনি। এটি লিখেছেন মুহাম্মদ তাসনিমুল হাসান তাজ। কীভাবে এই পুরস্কার আমার নামে দেওয়া হলো, আমি জানি না।” একইসঙ্গে তিনি স্পষ্টভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার গ্রহণ করতে অস্বীকৃতি জানান এবং প্রকৃত চিত্রনাট্যকার তাজের হাতে পুরস্কারটি তুলে দেওয়ার দাবি জানান। বিতর্ক এখানেই শেষ নয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কারের নীতিমালা অনুযায়ী, পুরস্কারের জন্য মনোনীত হতে হলে ছবিকে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়ে সংশ্লিষ্ট বছরে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে হয়। তবে স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র এই শর্তের বাইরে। কিন্তু “রক্তজবা” কখনোই প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। এ বিষয়ে জুরি বোর্ডের এক দায়িত্বশীল কর্মকর্তা গণমাধ্যমকে জানান, চূড়ান্ত সিদ্ধান্ত এসেছে ‘উচ্চ পর্যায়’ থেকে, যেখানে জুরি বোর্ডের কোনো চূড়ান্ত ভূমিকা ছিল না। কোথায় ভুল হয়েছে, তা পর্যালোচনা না করলে বলা যাচ্ছে না বলেও জানান তিনি। পরিচাল...